,

বরুড়ার বেলভুজ গ্রামে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
February 18, 2021
news-image

 

এমডি.আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া পৌরসভার বেলভূজ গ্রামে একটি মুদিদোকান পুড়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার দিবাগত রাতে বেলভূজ গ্রামের মোল্লাবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পৌরসভার বেলভূজ গ্রামের বাসিন্দা মৃত-আলী হোসেনের ছেলে সুমন মুদি মালের ব্যবসা করতেন। প্রতিদিনের মত গতকাল রাতে হিসেব শেষ করে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাতে আগুন লাগার খবর পেয়ে দৌড়ে দোকানের সামনে গিয়ে দেখেন মুহুর্তের মধ্যে দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে সুমন জানান, শত্রুতার কারণে কে বা কাহারা আগুন লাগিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে। পুকুরে মোটর লাগাতে লাগাতে সব শেষ হয়ে যায়।