বিশ্বকাপে সেরা খেলোয়াড়রা যারা
ডেস্ক রিপোর্ট :
বিশ্বকাপে সেরা খেলোয়াড়রা যারা । সবার নজর এখন বিশ্বকাপ ফুটবল মানেই উপরের সারির দলগুলোর তারকা খেলোয়াড়ের দিকে। বিশ্বকাপের আসরগুলোতে কতোটা আশা পূরণ করতে সেইসব তারকা ফুটবলাররা। প্রতিটি আসরেই তারকা ফুটবলারদের কৌশল, গোল, পুরস্কার- এসব নিয়ে বোদ্ধারা বসে পড়েন হিসাবের খাতা নিয়ে। আসর শেষে বিশ্লেষণে উঠে আসে সেরা খেলোয়াড়ের নাম, হাতে ওঠে টুর্নামেন্ট সেরার পুরস্কার ‘গোল্ডেন বল’।
ফুটবল বিশ্বকাপে একাধিক ব্যক্তিগত পুরস্কার দেওয়া হলেও সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হচ্ছে পুরো আসরে সেরা খেলোয়াড়ের পুরস্কার। ১৯৮২ বিশ্বকাপ থেকে অ্যাডিডাসের সৌজন্যে বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে গোল্ডেন বল দেওয়া শুরু করে ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা। তবে এর আগের বিশ্বকাপগুলোর সেরা খেলোয়াড়ের নামও গোল্ডেন বল জয়ীদের তালিকায় রেখেছে ফিফা।
১৯৩০ বিশ্বকাপ: জোসে নাসাজ্জি ইয়ারজার: ইতিহাসের প্রথম বিশ্বকাপ আসরের সেরা ফুটবলারের নাম জোসে নাসাজ্জি ইয়ারজার। আয়োজক দেশ উরুগুয়ের অধিনায়ক ছিলেন তিনি। ইতিহাসের প্রথম এই বিশ্বকাপে চ্যাম্পিয়নের পুরস্কারও ওঠে তার হাতেই। উরুগুয়ের বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল ইয়ারজারের। তিনি ছিলেন সেই উরুগুয়ে দলের সেরা ডিফেন্ডার। তার নেতৃত্বেই সেবার পুরো আসরে উরুগুয়ের ডিফেন্স মাত্র তিনটি গোল হজম করেছিলো। আর সে কারণেই একজন ডিফেন্ডার হওয়া সত্ত্বেও সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে তার হাতেই। ফুটবল বিশেষজ্ঞদের মতে উরুগুয়ের ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হচ্ছেন নাসাজ্জি ইয়ারজার।
১৯৩৪ বিশ্বকাপ: মেয়াজ্জার: ১৯৩৪ সালে ইতালিতে অনুষ্ঠিত হয় প্রথম নকআউট ফরম্যাটের বিশ্বকাপ। সেবারও স্বাগতিকদের ঘরেই থাকে শিরোপা। ইতালির এই সাফল্যে সামনে থেকে অবদান রেখেছেন ফরোয়ার্ড মেয়াজ্জা। পুরো আসরে তিনি মাত্র দুই গোল করেন। তবুও গোল্ডেন বল ওঠে তার হাতে। এর পেছনে প্রধান কারণ ছিলো ইতালির উপর তার প্রভাব। কোয়ার্টার ফাইনালে তার করা একমাত্র গোলেই স্পেনকে হারিয়