বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি কতৃক বৃত্তি প্রদান অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিন উপজেলার সুয়াগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাচীনতম সংগঠন “বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি”র আয়োজনে ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়া বৃত্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। ২ আগস্ট শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির নিজস্ব ভবনের সামনে উক্ত অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির প্রতিষ্ঠা সভাপতি ও রেক্টর এবং নোয়াখালী সরকারি এস এ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আবু সিনা ছৈয়দ তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং পশ্চিম জোড় কানন ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোস্তফা মোরশেদ আহমেদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক শাহাদাত আলী, বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি ফারুক আহমেদ।

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সহ-সভাপতি উজ্জ্বল হোসেন বিল্লাল এর ভারপ্রাপ্ত সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কালির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম শিমুল, ইউনুস আলী বাকি, শাহিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক সভাপতি সাইদুর রহমান খন্দকার।

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বর্তমান সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিফাত, সাংগঠনিক সম্পাদক খন্দকার রাহিদ সহ সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা, অভিভাবক, সমিতির অন্যান্য সদস্য বৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দরা সহ আরো অনেকে।

উল্লেখ্য বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি কতৃক আয়োজিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় ২১ টা মাধ্যমিক স্কুল থেকে ৩৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ২৭ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সম্মানন প্রদান করা হয়।