,

বিয়ের পিঁড়েতে এবার বরুণ ধাওয়ান !

আজকের কুমিল্লা ডট কম :
March 9, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

শোনা যাচ্ছিল এই বছরেই চার হাত এক হতে চলেছে বলিউডের এই মুহূর্তের সবচেয়ে চর্চিত কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের। এরই মধ্যে সামনে এল আরও এক তারকার বিয়ের খবর।

এই সময় পত্রিকার খবরে বলা হয়, বহুদিন ধরে ভালোবাসার জোয়ারে ভেসেছেন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। এবার সেই সম্পর্ককে আরও একধাপ এগোতে প্রস্তুত তারা দু’জনেই।

২০১৯ সালের ডিসেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বরুণ-নাতাশা। তারা যে খুব তাড়াতাড়িই বিয়ে করতে চলেছেন সে খবর অবশ্য প্রথম বরুণই শেয়ার করেছিলেন কফি উইথ করণ-এর সেটে।

বর্তমানে বরুণ চূড়ান্ত ব্যস্ত তার আগামী ছবি কলঙ্ক-এর প্রমোশন নিয়ে।  ১৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে অভিষেক বর্মনের ছবি কলঙ্ক।