,

বীরশ্রেষ্ঠ নূর মুহাম্মদের স্ত্রী ইন্তেকাল করেছেন

আজকের কুমিল্লা ডট কম :
November 21, 2018
news-image

মোঃ আব্বাস আলী.
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মুহাম্মদের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮০ বছর।

আজ বুধবার (২১ নভেম্বর) রাত ৭টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

গত ২৫ অক্টোবর নড়াইল শহরের কুড়িগ্রামের বাসায় অসুস্থ হয়ে পড়েন ফজিলাতুন্নেছা। এরপর অ্যাম্বুলেন্সযোগে ২৭ অক্টোবর তাকে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সিএমএইচে নেয়া হয়।