,

বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আবু ইউসুফ তুহিন গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
March 2, 2018
news-image

 

সাকিব আল হেলালঃ

বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আবু ইউসুফ তুহিন গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশ  ।

বৃহস্পতিবার(১ মার্চ) বিকালে কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আরাগ আনন্দ পুর সড়কের অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আবু ইউসুফ তুহিনকে গ্রেফতার করে।

বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, বৃহস্পতিবার বুড়িচং থানার এস আই ইকতার হোসেন,ইমাম হোসেন, ইয়াছিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আরাগ রোডে অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো: আবু ইউসুফ তুহিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ওসি মনোজ কুমার দে আরো জানান, গ্রেফতারকৃত বিএনপি নেতা আবু ইউসুফ তুহিনের বিরুদ্ধে থানায় নাশকতাসহ ৪ টি মামলা রয়েছে ।