,

বুড়িচংয়ের বিল্লাল চেয়ারম্যান দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন

আজকের কুমিল্লা ডট কম :
January 3, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলে তা জমা দিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার ৪ নং ষোলনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন। এসময় তার সাথে প্রায় শতাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয় পর্যায়ে জনপ্রিয় এ নেতা  ষোলনলের নেতাকর্মী ও এলাকাবাসীর কাছে ব্যাপক গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে পরিচিত। এরই মধ্যে বিল্লাল হোসেনকে প্রতিটি গ্রাম থেকে জনসমর্থন দেয়া হয়েছে।

মনোনয়ন ফরম জমা দেয়ার পর বিল্লাল হোসেন চেয়ারম্যান আজকের কুমিল্লাকে বলেন, আমি মানুষের জন্য রাজনীতি করি। সাময়িক সময়ের জন্য সুসময়ের মধু খেতে আসিনি। সব সময় দলের প্রয়োজনে যেকোন ধরনের ঝুঁকি নিয়ে, বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে জেল–হাজত খেটেছি। জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার আদর্শের রাজনীতি করেছি। আমার এলাকার মানুষ আমাকে মনে প্রাণে ভালোবাসে। তাদের পাহারাদার হয়ে আমি তাদের পাশে সব সময় থাকতে চাই। সবাইর দোয়া চাই আমি।