বৃহস্পতিবার গণভবনে ঐক্যফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট:
সংলাপের জন্য বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনকে দেওয়া চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, “জনাব, সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনার ২৮ অক্টোবর ২০১৮ তারিখের পত্রের জন্য ধন্যবাদ। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধান সম্মত সকল বিষয়ে আলোচনার জন্য আমার দ্বার সর্বদা উন্মুক্ত। তাই, আলোচনার জন্য আপনি যে সময় চেয়েছেন, সে প্রেক্ষিতে আগামী ১ নভেম্বর ২০১৮ তারিখ সন্ধ্যা ৭টায় আপনাদের আমি গণভবনে আমন্ত্রণ জানাচ্ছি। ধনবাদান্তে, শেখ হাসিনা।”
সংলাপের আমন্ত্রণ জানিয়ে আজ মঙ্গলবার সকালে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের রাজধানীর বেইলি রোডের বাসায় চিঠি পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।
আব্দুস সোবহান গোলাপ প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগো সম্বলিত আমন্ত্রণ পত্রের খামটি ড.কামাল হোসেনের হাতে তুলে দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সংলাপের জন্য এই পত্রটি দিয়েছেন। কামাল হোসন পত্রটি হাতে নিয়ে বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তা-হলে সংলাপ দুই-একদিনের মধ্যে হচ্ছে। তিনি খামটি খুলে কামাল হোসেনকে লেখা পত্রটি পড়ে শোনান। পরে ঐক্যফ্রণ্টের নেতা মোস্তফা মোহসিন মন্