,

ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এলইডি টিভি বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2019
news-image

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান্নোয়নের লক্ষে শিক্ষা সামগ্রী মাল্টি মিডিয়া ও এলইডি টিভি বিতরণ করা হয়। ২০১৮-২০১৯ অর্থ বছরে উপজেলার পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় ৫ লক্ষ টাকার এই শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম গত রবিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে, উপজেলার ১১ টি মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের প্রধানদের হাতে শিক্ষা সামগ্রী ও এলইডি টিভি তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা প্রৌকশলী মোঃ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান ও সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা ছারোয়ার খান, শশীদল ইউপি চেয়ারম্যান ও বেজুরা শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ।