,

ব্রাহ্মণপাড়ায় কামাল হোসেন ভূইয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়

আজকের কুমিল্লা ডট কম :
June 21, 2018
news-image

 

মোঃ আনোয়ারুল ইসলাম:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের কৃতি সন্তান উপজেলা কৃষক লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ কামলা হোসেন ভূইয়া উপজেলার বিভিন্ন গ্রামের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এই উপলক্ষে তিনি গত শনিবার ঈদের দিন বিকেল থেকে এলাকার গরিব দুঃখি, অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন।

জানা গেছে, মোঃ কামলা হোসেন ভূইয়া গত রবিবার উপজেলার মাধবপুর ইউনিয়ন, চান্দলা ইউনিয়নে এলাকার সাধারন মানুষের সুখ দুঃখের খোজ খবর নেন এবং তাদের সুখে দুঃখে তাকে তাদের পাশে পাবে বলে এমন আশা ব্যাক্ত করেন মোঃ কামলা হোসেন ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন অপু ছারোয়ার, মোঃ মামুনুর রশিদ আখন্দ, এড. শাহজাহান, গোলাম ছারোয়ার টিটু, মোঃ আব্দুল কাদের, মোহাম্মদ আলী কালন, জহিরুল ইসলাম, গোলাম মোস্তফা শিপু, তোফায়েল আখন্দ, শফিকুল ইসলাম সরকার, শরীফুল ইসলাম, জাকারিয়া মোল্লা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।