,

ব্রাহ্মণপাড়ায় শ্রেষ্ঠ কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
July 23, 2019
news-image

 

আনোয়ারুল ইসলাম :

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শ্রেষ্ঠ কৃষক ও নার্সারী মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৩ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা- ২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়ায় ২০১৮-১৯ অর্থ বছরে নির্বাচিত শ্রেষ্ঠ কৃষক ও নার্সারী মালিকদের মাঝে এই পুরুস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাফর সাদিক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহ আলম। পরিচালনা করেন উপ সহকারী কৃষি অফিসার মোঃ তোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি অফিসার মোঃ হোসেন মিয়া।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শাহ আলম ডিলার, উপ সহকারি কৃষি অফিসার মোঃ আলেক হোসেন, আলমগীর হোসেন, জাহাংগীর আলম, দিদারুর ইসলাম, শামীমুল ইসলাম ভূইয়া, আব্দুস সাত্তার, তাছলিমা খানম, নাছিমা আক্তার, নাঈমা হক আখি, ফাতেমা আক্তার, তানজিনা আক্তার, পাবলুছ খান, হাবিবুর রহমান, আলী আকবর, জামাল ছাত্তার, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক, কৃষানী, নার্সারী মালিক ও অন্যান্য উপ সহকারি কৃষি অফিসারগণ।