,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আজকের কুমিল্লা ডট কম :
May 31, 2024
news-image

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অfটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামসু মিয়া (২৪) ও একই ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মিঠুন মিয়া (২৮)।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শহরের দিকে যাচ্ছিল। পথে ঘাটুরা পল্লীবিদ্যুৎ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ সিএনজিটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন।

তিনি আরও জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। আহদের চিকিৎসা চলছে।