মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ১২ মামলার আসামি জাবেদ ডাকাত গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৩, ২০২৪
news-image

ব্রাহ্মণবাড়িয়ার ১২ মামলার আসামি জাবেদ ডাকাত গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আন্তঃজেলা ডাকাত দলের প্রধান জাবেদ মিয়াকে (৩৪) নাসিরনগর থানা পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে, যার মধ্যে ১০টি ডাকাতি মামলা।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে তার নিজ বাড়িতে পুলিশের উপ সহকারী পরিদর্শক (এএসআই) মো. মোমেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাবেদ মিয়া বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের মিয়া জানের ছেলে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাবেদের বিরুদ্ধে দুই বছরের সাজাসহ তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অবস্থান করতেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।