,

মরহুম ওহিদুর রহমান স্মরণে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
June 8, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ছুট্রুর পিতা মরহুম অহিদুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এতিমদের সম্মানে দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭জুন) বিকেলে মরহুমের পরিবারবর্গের উদ্যোগে পৌরসভার শ্রীপুর মাদ্রাসায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার এতিম ছাত্র ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শ্রীপুর গ্রামের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও সমাজপতিগণ উপস্থিত ছিলেন। এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।