,

মুরাদনগর উপজেলা ছাত্রলীগের ইফতার মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
June 11, 2018
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

বাংলাদেশ ছাত্রলীগ মুরাদনগর উপজেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা সদরে একটি হোটেলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল আহমেদ নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও মুরাদনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক খাইরুল আলম সাধন, সিনিয়র যুন্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন, সদস্য আরিফুল ইসলাম শাহেদ, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা বঙ্গবন্ধু প্রযন্মলীগের সভাপতি মোঃ ফারুক চৌধূরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন বেলাল, যুবলীগ নেতা আহসান হাবিব শামিম, কে এম শারফিন শাহ্, আবিদ আলী, জাহাপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুন্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, শফিক তুহিন, সদস্য শরিফ খাঁন, হাফিজ খাঁন, রাজিব তুহিন, স্বপন, বায়জিদ, নেছার উদ্দিনসহ উপজেলার সকল ইউনিয়নের ছাত্রলীগের নেতা কর্মীরা।