,

মুরাদনগরে রহিমপুর হেজাজীয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
April 26, 2021
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের রহিমপুর হেজাজীয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ইফতার ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় রহিমপুর হেজাজীয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ২য় তলায় এ অনুষ্ঠান হয়।

ইফতারের আগে দোয়া অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালক কাজী মোঃ লোকমানের অনুষ্ঠান পরিচালনায় মোনাজাত করেন এই মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আমির হোসাইন। তিনি দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা সহ স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। মোনাজাতের আগে সাংসদ ভিডিও কনফারেন্সে এতিমখানার ছাত্র ও শিক্ষকদের সাথে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, মুরাদনগর থানা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোঃ হাসান মিয়া, সংবাদকর্মী হাবিবুর রহমান, আজিজুর রহমান রনি, মাহবুব আলম আরিফ, আওয়ামীলীগ নেতা মোঃ কবির হোসেন, মুরাদনগর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কামরুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, ব্যবসায়ী জয়নাল আবেদীন, সহকারি শিক্ষক আবুল কালাম সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধান ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।