যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে ছুরিকাঘাতে হত্যা
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি-আমেরিকান এক শিশুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এছাড়া ছুরি হামলায় আহত হয়েছেন ৬ বছর বয়সী ওই শিশুর মা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় এই হামলার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া এই হামলাকে মুসলিমবিরোধী হামলা বলেও অভিহিত করেছে মার্কিন পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ছয় বছরের এক ছেলে শিশুকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে হত্যা এবং তার ৩২ বছর বয়সী মাকে গুরুতরভাবে আহত করার দায়ে ৭১ বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে মার্কিন পুলিশ। তার বিরুদ্ধে হত্যা এবং বিদ্বেষমূলক অপরাধের অভিযোগ আনা হয়েছে।
পুলিশের অভিযোগ, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের প্রতিক্রিয়া হিসাবে ও ধর্মীয় বিশ্বাসের কারণে ওই ব্যক্তি ছোট্ট শিশু ও তার মায়ের ওপর হামলা চালায়।
শিকাগো শহরতলীর উইল কাউন্টি শেরিফের কার্যালয় রোববার এক বিবৃতিতে বলেছে, ‘ওই মা ও শিশু মুসলিম হওয়ায় এবং হামাস ও ইসরায়েলিদের সাথে চলমান সংঘাতের কারণে তাদের ওপর ওই ব্যক্তি নৃশংস হামলা চালান বলে গোয়েন্দারা নির্ণয় করতে সক্ষম হয়েছেন।’
এর আগে কর্মকর্তারা স্থানীয় সময় গত শনিবার সকালে শিকাগো থেকে প্রায় ৬৫ কিলোমিটার (৪০ মাইল) দক্ষিণ-পশ্চিমে একটি বাড়িতে ওই মা ও তার শিশু সন্তানকে উদ্ধার করেন। শেরিফের কার্যালয় জানিয়েছে, হাসপাতালে মৃত ঘোষণা