,

যে পরিমাণ গাড়ি সড়কে আছে তার বিরাট অংশই ফিটনেসবিহীন- স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
August 11, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ৬ হাজার প্রাণহানি ঘটছে। যে পরিমাণ গাড়ি সড়কে আছে তার বিরাট অংশই ফিটনেসবিহীন। তাছাড়া মানুষ ট্রাফিক আইন মানতে চায় না। চালকের দক্ষতা যেমন প্রয়োজন, পাশাপাশি জনসচেতনতারও দরকার আছে।

শনিবার (১১ আগস্ট) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন শেষে এ কথা বলেন ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভিডিও ফুটেজ দেখে সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি।

এসময় স্থানীয় এমপি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু,কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।