,

যেকোন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে- কুমিল্লায় স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
April 21, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

শ্রীলংকার সিরিজ বোমা হামলা প্রসঙ্গে বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, যেকোন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। এ ধরনের ঘটনায় বাংলাদেশের জনগন সবসময় ধিক্কার দেয়। জনগন এ ধরনের হিংসাত্মক ও ধ্বংসাত্মক কর্মকান্ডে বিশ্বাস করেনা।

রোববার বিকেলে কুমিল্লার চান্দিনা থানা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্ভোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এদেশের জনগন অতন্ত ভাতৃপ্রতীম। এটি অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। এখানে কোন গির্জায়, মসজিদে,মন্দিরে হামলার মত কোন ঘটনা ঘটুক আমরা কেউ চাইনা।

এসময় কুমিল্লা স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশ্রাফ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।