,

রাজশাহীতে সামনের সারিতে বসা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে গণ্ডগোল

আজকের কুমিল্লা ডট কম :
December 30, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

অনুষ্ঠানের সামনের সারিতে বসা নিয়ে রাজশাহীতে বিএনপির নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগরীর মালোপাড়া বিএনপি কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সমাবেশের আয়োজন করে রাজশাহীর নগর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শুরুর দিকে সামনের সারিতে বসার জেরে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পরে ঘটনাটি হাতাহাতিতে রূপ নেয়। এ সময় উপস্থিত ছিলেন খোদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। মিনুসহ দলের সিনিয়র নেতারা দ্রুত পরিস্থিতি সামলে নেন। পরে সেই সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষে করে বিএনপি।

সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি ও সাবেক সিটিমেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ শীর্ষ নেতারা।