,

রিমান্ডে বিদেশি ও তিন সিটি ব্যাংক কর্মকর্তা

আজকের কুমিল্লা ডট কম :
February 22, 2016

Atm_Jaliati
বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড জালিয়াত চক্রের হোতা সন্দেহে গ্রেপ্তারকৃত পোল্যান্ডের এক নাগরিকসহ সিটি ব্যাংকের তিন কর্মকর্তার ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড মঞ্জুর হওয়া চারজন হলেন- পোল্যান্ডের পিটার শজেপ্যান মাজুরেক এবং সিটি ব্যাংকের তিন কর্মকর্তা মোকসেদ আল মাকসুদ, রেজাউল করিম ও রেফাত আহমেদ ওরফে রনি।

সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত চারজনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে দশদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে প্রত্যেকের ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের আদালত। এর আগে সকালে গুলশান থেকে ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত পোলিশ নাগরিক পিটার মাজুরেকের কাছ থেকে জব্দ করা হয়েছে জার্মানির একটি পরিচয়পত্র ও পাসপোর্ট।

গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর ইস্টার্ন, সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চার বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে কার্ডের তথ্য চুরি ও পরবর্তী সময়ে কার্ড ক্লোন করে গ্রাহকদের অজান্তে টাকা তুলে নেওয়া হয়। বিষয়টি ১২ ফেব্রুয়ারি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় বনানী থানায় ইউসিবি ব্যাংক এবং পল্লবী থানায় সিটি ব্যাংক আলাদা দুটি মামলা করে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, জালিয়াতির ঘটনায় ৪টি ব্যাংকের ৪০ জন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের হিসাব থেকে প্রায় ২১ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।

Related posts: