,

লাকসামে আম্বর আলী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও পাঞ্জাবী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
January 12, 2020
news-image

 

সেলিম চৌধুরী হীরাঃ
লাকসাম পৌরসভা ১ নং ওয়ার্ড শ্রীপুর গ্রামে স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।

সকালে স্থানীয় শ্রীপুর বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে পৌরসভা ১ নং ওয়ার্ড কাউন্সিলর ডাঃ মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে এই শিক্ষা সামগ্রী ও পাঞ্জাবী বিতরণ হয়।

এছাড়াও অসহায় এক বিধমা মহিলাকে নগদ ৪ হাজার টাকা প্রদান করেন আম্বর আলী স্মৃতি ফাউন্ডেশনের তত্বাবধায়ক সাবেক পুলিশ কর্মকর্তা আলহাজ্ব রফিকুল ইসলাম।

এইদিকে আম্বর আলী স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেমিটেন্স যোদ্ধা মোঃ সোহেল জানান, আমাদের এই আম্বর আলী স্মৃতি ফাউন্ডেশন বিগত দিনেও সাহায্যের হাত বাড়িয়ে অসহায়দের পাশে ছিলো এবং আগামীতেও সহযোগিতার হাত বাড়িয়ে দিবে সমাজের সকল অসহায়দের প্রতি ৷ তাই সমাজের বৃত্তবানরা আম্বর আলী স্মৃতি ফাইন্ডেশনে সাহায্য সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

এসময় উপস্থিত ছিল লাকসাম পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ১নং ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ আম্বর আলী ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, আমন্ত্রিত সাংবাদিকসহ অনেকে৷