,

শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখা

আজকের কুমিল্লা ডট কম :
May 1, 2023
news-image

স্টাফ রিপোর্টার:

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৩ উদযাপন করেছে  বাংলাদেশ মানবাধিকার কমিশন, কুমিল্লা মহানগর শাখা।

কুমিল্লা মহানগর শাখার নিজস্ব শ্লোগান ” শ্রমিকের মজুরি দিয়ে দাও আগাম,  শুকাবার পূর্বে ঘাম ” এ বিষয়কে কেন্দ্র করে কুমিল্লার পূবালী চত্বরে শ্রমজীবী মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি এ. এইচ.এম তারিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলজার হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ হাসানুল কবির সোহেল, সাংগঠনিক সম্পাদক আক্তার জামিল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন,সহসাংগঠনিক আবদুল হান্নান, ধর্ম বিষয়ক সম্পাদক এস.এম মনির সরকার, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মুহাম্মদ মনজুর মোরশেদ, আপ্যায়ন ও আমোদ প্রমোদ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, সহ আপ্যায়ন ও আমোদ প্রমোদ সম্পাদক আবদুল কাদের প্রমুখ।