,

সদরের কালির বাজারের এক যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত

আজকের কুমিল্লা ডট কম :
January 15, 2018
news-image

 

সাকিব আল হেলালঃ

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোলেমান (২৬) নামে কুমিল্লার এক যুবকের মৃত্যু হয়েছে।

সে আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১৪ জানুয়ারী) বাংলাদেশ সময় রাত ৮ টায় সৌদি আরবের রিয়াদে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুর খবর শুনে পরিবারে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে পুরো গ্রাম জুড়ে। নিহত সোলাইমানের মৃত দেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে নিহত সোলেমান এর মামাতো ভাই আব্বাস আলী জানান, গত দশ বছর আগে সৌদিতে যান সোলেমান। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবরটি সৌদি থেকে তার ছোট ভাই জাকির হোসেন মুঠোফোনে আমাদের নিশ্চিত করেছেন। কালিরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সেকান্দর আলী ঘটনার সত্যেতা নিশ্চিত করেন বলেন,”সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সোলাইমান আমার চাচাতো ভাই।সে গত রবিবার(১৪ জানুয়ারী) রাত ৮টায় সৌদি আরবের রিয়াদে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়।লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে”।