,

সদরের ধর্মপুরে অস্ত্র-গুলিসহ ১২ মামলার আসামি বোমা আশিক গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
September 6, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদরের ধর্মপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আশিকুর রহমান ওরফে ‘বোমা আশিক’ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) রাতে জেলার আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আশিক ধর্মপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী আশিকুর রহমান আশিক এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহউদ্দিন জানান, ওই এলাকায় সন্ত্রাসী আশিকুর রহমান ‘বোমা আশিক’ নামে পরিচিত এবং তার বিরুদ্ধে অস্ত্র ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে থানায় ১২টি মামলা রয়েছে।

Related posts: