,

সমাবেশের অনুমতি নিয়ে নাটক করছে, ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখেন বিএনপির নেতারা : কাদের

আজকের কুমিল্লা ডট কম :
September 29, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখেন বিএনপির নেতারা। আজ শনিবার সকালে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের বিএনপির রাজনীতির কড়া সমালোচনা করে বলেন, সমাবেশের অনুমতি নিয়ে তারা নাটক করছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের আরো বলেন, ‘বাংলাদেশে ১০ বছরে ১০ মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেননি। আপনাদের দাবির এত জোর, ৫০০ লোকের মিছিল দেখিনি। এত জোর আপনাদের, বেগম জিয়া জেলে গেলেন তাঁর জন্য দেশে ১০ হাজার লোকের একটা মিছিল দেখলাম না। এত জোর আপনাদের, আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখেন। এত জোর আপনাদের, আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে পুলিশের গতিবিধির খবর নেন।’