সৌদি আরবে করোনা ভাইরাসে প্রথম বাংলাদেশির মৃত্যু
আজকের কুমিল্লা ডট কম :
March 31, 2020
সালাহউদ্দিন সোহেল, সৌদি আরবঃ
সৌদি আরবের মদিনায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোরবান নামের একজন বাংলাদেশি মারা যায়।
মৃত কোরবানের বাড়ি ঢাকার সাভারে।
জেদ্দা কনস্যুরেটর জানায় মৃত কোরবান গত ২৪শে মার্চ সৌদি আরবের মদিনার আল জাহরা হসপিটালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। সে ঢাকা সাভারের সাদাপুর পুরান বাড়ির রেজাউল করিমের ছেলে।