,

হাইমচরে উদয়ন শিশু একাডেমী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
February 20, 2018
news-image

বিএম ইসমাইলঃ
হাইমচর উপজেলার রায়ের বাজারে উদয়ন শিশু একাডেমী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উদয়ন শিশু একাডেমী বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদয়ন শিশু একাডেমী ম্যানেজিং কমিটির সভাপতি ও হাইমচর ডিগ্রী কলেজ সহকারি অধ্যাপক মোঃ মোকলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে ও একাডেমী অধ্যক্ষ এবং পরিচালক মোহাম্মদ কামাল উদ্দীন ভূইয়া সেলিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার আহসানুজ্জামান বলেন, শিক্ষার মান উন্নয়নে কিন্ডারগার্টেন গুলো যুগউপযোগী ভাবে শিক্ষার্থীদের শিক্ষা দান করে যাচ্ছে।

পড়া লেখার পাশাপাশি খেলা ধুলা ও গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছে। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শরীল ও মন ভাল রাখে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মিজানুর রহমান, মহসিন পাটওয়ারী, লিপি বেগম, এসএম ফয়সাল, সেলিনা বেগম সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।