,

হোমনায় অধ্যক্ষ আবদুল মজিদের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাৎবার্ষিকী উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
August 15, 2017
news-image

 

মো. শাহ আলম, হোমনা ঃ
হোমনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষিকী পালন করেছে আওয়ামী লীগ। যথাযথভাবে দিবসটি পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলার সর্বত্র কাঙালীভোজ, মিলদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অধ্যক্ষ আবদুল মজিদ নিজে বিভিন্ন স্থানে উপস্থিত থেকে কার্যক্রমের তদারকি এবং দুস্থ ও দরিদ্রদের মাঝে তবারুক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মো. ইসমাইল, শাহ আলম খন্দকার, ফজলুল হক মোল্লা, আবদুর রশিদ সরকার, পৌর আ’লীগ সভাপতি মো. আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি মো. খোরশেদ আলম, বিআরডিবি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক সরকার, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, যুবলীগ সাধারণ সম্পাদক খন্দকার নজরুল ইসলাম , ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন সওদাগর, খন্দকার জালাল উদ্দিন, আবুল বাশার মোল্লা ও তাইজুল ইসলাম মোল্লা, কৃষকলীগ সভাপতি মকবুল হোসেন মোল্লা, মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক রীনা আমির, প্যানেল মেয়র শাহনূর আহমেদ সুমন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, শ্রমিক লীগের আহ্বায়ক সালাহ উদ্দিন, সিএনজি অটোরিক্শা মালিক সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।