,

হোমনায় এই প্রথম পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
June 13, 2020
news-image

মোঃ আতিক, হোমনা:

কুমিল্লার হোমনায় একপু্লশি সদস্য সহ ৬ জনের করোনায় রিপোর্ট পজেটিভ এসেছে।

শুক্রবার বিকালে ৬ জনের রিপোর্ট পজেটিভ আসে। এর মধ্যে পল্লীবিদ্যুৎ অফিস এলাকায় একই পরিবারের দুই জন রয়েছে। বাকীরা হলো কাচারীকান্দি গ্রামে ১জন,বড় কান্দা এলাকায় একজন ও দড়িচর গ্রামের একজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের হোম আইসোলেশন নিশ্চিত করেছেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে চলে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।