,

অগ্রণী ব্যাংকের নিমসার শাখার কর্মকর্তা মফিজুল ইসলাম আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
March 31, 2020
news-image

 

সাকিব আল হেলাল:
কুমিল্লার বুড়িচং উপজেলার অগ্রণী ব্যাংক নিমসার শাখার সিনিয়র অফিসার মফিজুল ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী…. রাজিউন)।

সোমবার(৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম মফিজুল ইসলাম অগ্রনী ব্যাংক নিমসার শাখায় কর্মরত ছিলেন। তার পূর্বে বেশ কিছুদিন অগ্রনী ব্যাংক বরুড়া উপজেলার বাতাইছড়ি শাখায় সিনিয়র অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

মরহুম মফিজুল ইসলামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার ৩ নং উত্তর খোশবাস ইউনিয়নের দেওয়ান্নগর ফতেহরপাড় গ্রামে। তিনি দীর্ঘদিন ক্যান্সার জনিত সমস্যায় ভোগছিলেন।

মঙ্গলবার বেলা ১১টায় তার নিজ বাড়িতে জানাযা অনুষ্ঠিত হবে।

ব্যাংকার মফিজুল ইসলামের মৃত্যুতে তার ব্যাংকের সহকর্মীসহ এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।