,

অটোরিকশায় চার্জ দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইকে কু’পিয়ে জ’খম করল ছোট ভাই

আজকের কুমিল্লা ডট কম :
June 20, 2022
news-image

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় অটোরিকশায় চার্জ দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইকে কু’পিয়ে জখম করেছে আপন ছোট ভাই।

রোববার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নে কুলশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শেখ ফরিদ (৪৫) উপজেলার কুলুশ্রী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে অটোরিকশায় চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই জামাল হোসেন (৩৮) বড় ভাই শেখ ফরিদের মাথায়, কাঁদে, পিঠেসহ শরীরের বিভিন্ন অংশে দা দিয়ে কু’পিয়ে গুরুতর জ’খম করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আ’হত বড় ভাইকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চাটখিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) ওয়াহিদুল করিম বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার হাসপাতালে অবস্থান করছে। তাদের লিখিত এজাহারের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।