,

আজ কবি সংগঠক নাট্যাভিনেতা ফখরুল হুদা হেলাল এর জন্ম দিন

আজকের কুমিল্লা ডট কম :
September 1, 2018
news-image

মো: আবদুল আউয়াল সরকার, কুমিল্লা :

আজ ১লা সেপ্টেম্বর, পাঠক প্রিয় কবি সংগঠক নাট্যাভিনেতা ফখরুল হুদা হেলাল এর ৬৫ তম জন্ম দিন । সকাল ১১ ঘটিকায় কুমিল্লা প্রেসক্লাবে অনলাইন সংবাদ মাধ্যম সিটিভি নিউজ ২৪.কম এ জন্ম দিন পালন করবে।

এতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন সিটিভি নিউজ ২৪.কম এর সম্পাদক সাংবাদিক ওমর ফারুকী তাপস। কবি সংগঠক নাট্যাভিনেতা ফখরুল হুদা হেলাল সবসময় উৎসাহ জোগান তরুনদের লেখালেখিতে। তিনি বহু প্রতিভার অধিকারী ও একজন স্বনামধন্য কবি ।

তার কবিতা দেশ ও বিদেশের পাঠক সমাজে ইতিমধ্যে পাঠক প্রিয়তা পেয়েছে। তার সমাজ সচেতনতা লেখাও দেশের গন্ডি পেরিয়ে অনলাইনের সহযোগীতায় বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষের হৃদয় কেড়েছে। অসংখ্যা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন তিনি ।