,

আপনাদের ভোটের অমর্যাদা করবো না ———জাপা প্রার্থী আলহাজ্ব কাজী মামুনূর রশিদ

আজকের কুমিল্লা ডট কম :
December 27, 2018
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
দেশের উন্নয়নের ধারাকে তরান্বিত করতে এবং হোসাইন মো. এরশাদের স্বপ্ন বাস্তবায়নে লাঙ্গল প্রতিকে ভোট দিন, আপনাদের ভোটের অমর্যাদা করবো না, আপনাদের সাথে নিয়েই নবীনগরের সকল উন্নয়নমূলক কাজ সম্পন্ন করবো। ৩০ তারিখে সকল ভয়-ভীতি উপেক্ষা করে আপনারা আপনাদের ভোট প্রয়োগ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।

বৃহস্পতিবার উপজেলার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রা‏হ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী মামুনূর রশিদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, আপনারা যারা সাধারণ ভোটার আমি শুধু আপনাদের পবিত্র ভোট খানা প্রর্থনা করছি। আমাকে একটি বারের মতো আপনারা সংসদে যাওয়ার সুযোগ করে দিন। আমি স্পষ্ট বলতে চাই আমি নির্বাচনের মাঠে আছি থাকবো এবং আমি বিশ্বাস করি উপজেলার কৃষক, শ্রমিক মেহনতি সাধারণ মানুষ লাঙ্গলে ভোট দিয়ে পল্লীবন্ধু এরশাদের হাতকে শক্তিশালী করবে ইনশাল্লাহ্। ইসিকে উদ্দেশ্য করে প্রধান অতিথি বলেন, যদি এ নির্বাচন নিয়ে কোন ছিনিমিনি খেলা হয় তাহলে সাধারন জনগন আপনাদের ক্ষমা করবে না।

সকাল থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত নেতা/কর্মীদের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিনত হয়। জনসমুদ্রের এই জনসভায় বক্তরা আগামী ৩০ তারিখ আগের দিন রাত থেকে নির্বাচন সময় পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা জানান।

উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এটিএম আবদুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রেদুয়ান আহাম্মেদ, জেলা যুব সংহতির সভাপতি সৈয়দ মোকাব্বের, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোসলেম উদ্দিন মৃধা, পৌর জাতীয় পার্টির আহবায়ক মো.ইদন খান, উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি তাসলিমা চৌধুরী, মহসিন হোসেন রানা, উপজেলা ছাত্রসমাজের সভাপতি হাফসা সুলতানা স্মৃতিসহ স্থানীয় নেতৃবৃন্দ।