বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আবার মুক্তি পেয়েছে সালমান-শাবনূরের সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৪, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

নব্বইয়ের দশকে ঢালিউড সিনেমা জগতে সালমান শাহ এক উজ্জ্বল নক্ষত্রের মতো আবির্ভূত হয়েছিলেন। অল্প সময়ের ক্যারিয়ারেই তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন এবং কোটি তরুণীর হৃদয় জয় করে নেন। ফ্যাশন, স্টাইল, সংলাপ এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে ওঠেন এক অনন্য অভিনেতা।

১৯৯৩ সালের ২৫ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাটি। সোহানুর রহমান সোহানের পরিচালনায় এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রপ্রেমী দর্শকরা পেয়েছিলেন দুটি নতুন মুখ—মৌসুমী ও সালমান শাহ। মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে সালমান শাহ তার ক্যারিয়ার শুরু করেন এবং পরবর্তীতে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেন। তার ক্যারিয়ারে সবচেয়ে সফল জুটি গড়ে উঠেছিল জনপ্রিয় নায়িকা শাবনূরের সঙ্গে। সালমান শাহর ক্যারিয়ারের সর্বাধিক সিনেমা শাবনূরের সঙ্গেই, যার মধ্যে অন্যতম হিট সিনেমা হলো ‘জীবন সংসার’।

‘জীবন সংসার’ সিনেমাটি গল্প, নির্মাণ, গান এবং অভিনয়ের দিক থেকে ছিল অত্যন্ত সমৃদ্ধ। সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজু। এই সিনেমায় সালমান-শাবনূরের পাশাপাশি সাদাকালো যুগের জনপ্রিয় জুটি ফারুক-ববিতাও অভিনয় করেছেন। ১৯৯৬ সালের ১৮ অক্টোবর মুক্তি পাওয়া এই সিনেমাটি সে সময় ব্যাপক ব্যবসাসফল হয়েছিল।

দীর্ঘদিন পর আবারও সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বর্তমান প্রজন্মের অনেক দর্শক সালমান শাহকে পছন্দ করেন এবং ভালোবাসেন। তার সম্পর্কে গর্বও করেন। তারা প্রায়ই সামাজিক মাধ্যমে আক্ষেপ প্রকাশ করেন যে, সালমান শাহর সিনেমা হলে বসে দেখার সুযোগ পাননি। তাদের জন্য নতুন করে ‘জীবন সংসার’ মুক্তি পাওয়াটা একটি দারুণ সুযোগ বলে মনে করেন পরিচালক জাকির হোসেন রাজু।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর বিজিবি সিনেমা হলে সালমান শাহর ‘জীবন সংসার’ সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। এর আগে তারা সালমান-শাবনূরের ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমাটিও মুক্তি দিয়েছিলেন।

বিজিবি সিনেমা হলের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘হলে আগের মতো দর্শক এখন আর আসেন না। সেটি নতুন সিনেমা চলুক আর পুরোনো সিনেমাই চলুক, দর্শক এখন আর আগের মতো সিনেমা দেখেন না। তবুও আমাদের হল চালু রাখতে হয়। এই সপ্তাহে সালমান শাহর কালজয়ী সিনেমা ‘জীবন সংসার’ প্রদর্শিত হচ্ছে।’