,

আমার দৃঢ় বিশ্বাস সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়াবে : প্রধানমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
May 13, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

যখনই প্রয়োজন হবে সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়াবে। এটাই আমার দৃঢ় বিশ্বাস। অতীতের মতো সরকারকে সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতেও তারা মানুষের পাশে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৩ মে) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ অাশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ক্যান্সার সেন্টারসহ সেনানিবাসের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।