,

আলেখারচর থেকে ১৪০ কেজি গাজাসহ একজন গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
November 8, 2017
news-image

 

শাহ ইমরানঃ

কুমিল্লা সদর উপজেলার আলেখারচর ব্রিজের উপর উপর থেকে ১৪০ কেজি গাজাসহ মোঃ মফিজ (৪০) নামের এক মাদক ব্যবসায়িকে আলেখারচর থেকে ১৪০ কেজি গাজাসহ একজন গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) ভোররাতে কুমিল্লা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করেন।

আটক হওয়া মোঃ মফিজ কুমিল্লা সদরের যশপুর এলাকার সুলতান আহাম্মদের ছেলে।

বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা ডিবি পুলিশ জানান, উপ-পরিদর্শক  গোলাম কিবরিয়া সঙ্গীয় এসআই  মোঃ শহীদুল বাশার,এসআই  মোঃ শাখাওয়াত হোসেন, এএসআই  মোঃ সারোয়ার হোসেন তালুকদার, এএসআই  হুমায়ুন কবীর সঙ্গীয় ফোর্সসহ আলেখারচর এলাকায় অভিযান পরিচালনা করে ৭ টি চটের বস্তায় রক্ষিত ১৪০ কেজি গাজাসহ মফিজকে আলেখারচর থেকে ১৪০ কেজি গাজাসহ একজন গ্রেফতার করেন । এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসআই  মোঃ শহীদুল বাশার জানান, তার বিরুদ্ধে আগের আরো চারটি মাদক মামলা রয়েছে।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।