,

আশুগঞ্জে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত, আহত ৫

আজকের কুমিল্লা ডট কম :
September 27, 2017
news-image
আয়েশা আহমেদ লিজা, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার   আশুগঞ্জের   বইগরে   বাস-পিকআপ   ভ্যানের   মুুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের হেলপার সোহেল মিয়া( ২০) নিহত ও পিকআপের আরোহী ৫ আহত হয়েছে। বুধবার সকালে এ দূর্ঘটনা ঘটেছে।   আহতদের স্থানীয় ও জেলা সদর হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনূছ মিয়া জানান, সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকামুখী উত্তরা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে সিলেটমুখী একটি মালবাহীপিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি দুমড়ে মুচরেযায়। এ সময় পিকআপের   হেলপার  সোহেল মিয়াসহ পিকআপের আরোহীআরো অন্তত ৫ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসা দেয়ারজন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে আহতদের মধ্যে সোহেল মিয়ামারা যান। সে শেরপুর জেলা নালিতাবাড়ির উপজেলার আব্দুল জলিলের ছেলে।নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।