,

ইতালী ফিরেন্স শাখা ছাত্রলীগের ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন, সভাপতি কুমিল্লার সন্তান সাকিল

আজকের কুমিল্লা ডট কম :
September 10, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন ছাত্রলীগের ইতালী ফিরেন্স শাখার ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সভাপতি হিসেবে রয়েছেন কুমিল্লা জেলা সদরের সন্তান শরীফুল ইসলাম সাকিল।

এতে  সাধারণ সম্পাদক হিসেবে  আমানুর রহমান আমান ও  মাহাদী হাছান অপুকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য কমিটি অনুমোদন করেন ইতালী শাখা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদার।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি সোহানুর রহমান,যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম।

প্রবাসী বাংলাদেশীদের মাঝে বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়ন ও ছাত্রলীগের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে স্থান পাওয়া সবাই বাংলাদেশে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলেন জানা গেছে।

নবগঠিত কমিটির সভাপতি শরিফুল ইসলাম সাকিল টেলিফোনে জানান,বঙ্গবন্ধুর আর্দশে নিজ দেশে থাকতেও ছাত্রলীগ করেছি এখন প্রবাসেও ছাত্রলীগকে আরো শক্তিশালী করতে কাজ করে যাবো।