ঈদের ছুটিতে বাসা-বাড়ি নিরাপত্তা নিশ্চিতে যা করবেন
ঈদের আনন্দ পরিপূর্ণ হওয়ার সঙ্গে আপনার সার্বিক নিরাপত্তার বিষয়টি জড়িত। ঈদের ছুটিতে বাসা থেকে দূরে কোথাও যাওয়ার ইচ্ছা করলে বাসার নিরাপত্তাও নিশ্চিত করে যেতে হবে। এ সময় লোকজনহীন বাসাটিতে চুরির ভয় বেড়ে যায়। আপনি দূরে থাকলেও আপনার বাসাটি যাতে নিরাপদ থাকে সেজন্য ঈদযাত্রার প্রস্তুতি হিসেবে আপনার কিছু করণীয় রয়েছে।
ঈদে বাড়ি যাওয়ার বাসা নিরাপত্তার জন্য যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি-
ক্লোজড সার্কিট ক্যামেরার ব্যবস্থা
দূরে থেকেও বাসার সবকিছুর দেখভাল নিজে করার জন্য বাসায় ক্লোজড সার্কিট ক্যামেরার ব্যবস্থা করতে পারেন। আর তা যদি সম্ভব না হয়, ঈদের ছুটিতেও যারা বাসায়ই থাকছেন, এমন প্রতিবেশীকে বলে যেতে পারেন; তিনি যেন আপনার বাসার দিকে একটু খেয়াল রাখেন। সেক্ষেত্রে প্রতিবেশী বিশ্বস্ত না হলে তারও দরকার নেই। বাড়িওয়ালার সঙ্গে কথা বলে জেনে নিন ঈদে বাসার নিরাপত্তার দায়িত্বে কে থাকছেন? তার যোগাযোগ নম্বর আপনার কাছে রাখুন। এমনকি বাড়িওয়ালাকেও বলে যান।
মূল্যবান সামগ্রী
মূল্যবান জিনিসপত্র ব্যাংকের ভল্টে রেখে যেতে পারেন। বাসায় আলমারিতে রাখলে, আলমারি যে ঘরে থাকে সেই ঘরের দরজা-জানালা ভালোভাবে বন্ধ করে যাবেন। আলমারিতে অবশ্যই তালা মারবেন এবং চাবি নিজের সঙ্গে নিয়ে যাবেন। মূল্যবান জিনিসগুলো জ্যাকেট বা অন্য কোনো কাপড়ে মুড়িয়ে তারপর আলমারিতে রাখুন। যেন এক দেখাতেই সেগুলো না পাওয়া যায়।
বাসার প্রতিটি দরজা-জানালা বন্ধ রাখুন
আমাদের বিছানাপত্র সাধারণত জানালার পাশে থাকে। জানালা খোলা থাকলে বৃষ্টির পানি প্রবেশ করে বিছানার তোশক নষ্ট করে দিতে পারে। তাছাড়া জানালা খোলা থাকলে এর গ্রিল সহজে কেট