,

‎একতা লজে’ পিকনিক ও মিলনমেলা, আনন্দে মাতলেন বাসিন্দারা

আজকের কুমিল্লা ডট কম :
November 14, 2026
news-image

নিজস্ব প্রতিবেদক:
‎
‎রাজধানীর পশ্চিম রামপুরার ১২টি পরিবারের আবাসস্থল ‘একতা লজ’। ১৬ বছর ২ মাসের পথচলায় এই ভবনটি শুধু বসবাসের ঠিকানা নয়, হয়ে উঠেছে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার এক মিলনকেন্দ্র। সেই বন্ধনকে আরও দৃঢ় করতে শুক্রবার আয়োজন করা হয় বর্ণাঢ্য পিকনিক ও মিলনমেলা।
‎
‎সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, ভাস্কর্যশিল্পীসহ বিভিন্ন পেশার মানুষের বসবাস এই ভবনে। পরিবারের সদস্য ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক আনন্দঘন উৎসবে। নারী ও পুরুষদের জন্য পৃথক খেলাধুলার আকর্ষণীয় ইভেন্ট ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।


‎
‎পাশাপাশি ছিল মুখরোচক খাবার এবং সবার জন্য বিশেষ কমন গিফট হ্যাম্পার।উপস্থিত ছিলেন ফ্ল্যাট এর মোঃ ইকবাল, রিংকু,তাজুল ইসলাম, মোঃ জাহান কবির সিপু,তাপস বাবু,মোঃ সুমন,মোঃ ইমন,
‎মোঃ সাবুল মোল্লা,মোঃ সামি হোসেন।
‎
‎অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবদুল বাসেত বলেন, “আমরা সবাই যেন সবসময় এভাবেই মিলেমিশে থাকি। পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখাই আমাদের প্রত্যাশা।”
‎
‎সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, “এ ধরনের আয়োজন আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। আমাদের এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
‎পুরো অনুষ্ঠান প্রাণবন্ত উপস্থাপনায় মাতিয়ে রাখেন সামী হোসেন।
‎
‎সব মিলিয়ে একতা লজের এই পিকনিক ও মিলনমেলা ছিল কেবল একটি বিনোদন আয়োজন নয়, বরং প্রতিবেশীদের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন উদ্‌যাপনের এক সুন্দর দৃষ্টান্ত। ১২টি পরিবারের এই সম্মিলিত আনন্দ যেন প্রমাণ করল—একটি ভবন শুধু ইট-পাথরের কাঠামো নয়, ভালোবাসায় গড়ে উঠতে পারে একটি বড় পরিবার।