,

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আজকের কুমিল্লা ডট কম :
January 21, 2018
news-image

মতলব উত্তর ব্যুরো :

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় অবস্থিত সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারী। সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় বিদায়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুর রহমান। বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সদস্য গোলাম হোসেন, আলমগীর সরকার, আলাউদ্দিন, জেসমিন আক্তার, হাজী শহিদ উল্লাহ, বাতেন মোল্লা, সিনিয়র শিক্ষক মাওলানা কামাল উদ্দিন, মনির হোসেন, আবু নাসের, মফিজুল ইসলাম, রোকেয়া আক্তার, পার্বতী রাণী দাস, সাবিনা ইয়াছমিন, সালাউদ্দিনম প্রমুখ।
বিদায়ী ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয় মরিয়ম আক্তার ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ১০ম শ্রেনীর ছাত্রী সাদিয়া আফরিন ইভা।

বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুর রহমান বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।