,

কাউন্সিলর পদে আ’লীগের সমর্থন পেলেন কুমিল্লার রতন মোল্লা

আজকের কুমিল্লা ডট কম :
January 9, 2020
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ জানুয়ারি নির্বাচনে ৬০ নং ওয়ার্ড (সাবেক ধনিয়া ইউনিয়ন) কাউন্সিলার পদে আওয়ামীলীগের দলীয় সমার্থন পেয়েছেন কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান লুৎফর রহমান রতন মোল্লা।

ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি এবং আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার আস্থাভাজন কর্মি হিসেবে পরিচিত রতন মোল্লা। দলীয় সমর্থন পাওয়ায় আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক, সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের ও স্থানীয় সাংসদ হাবিবুর রহমান মোল্লাসহ সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

লুৎফর রহমান রতন মোল্লা দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন আমরা তা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। ৬০ নং ওয়ার্ডের রসূলবাগ, মুক্তধারা, মনিনাবাগ, পাটেরপাড়া, শাহজালালবাগ, নুরপুর, রইসনগরের বিভিন্ন সমস্যা নিয়ে মাননীয় এমপি মহোদয়ের সাথে আগেও কথা বলেছি। জনগণের সমস্যার নিয়ে কাজ করি বলেই দল আমাকে সমর্থন করেছে। আশা করি ভোটাররা আমাকে নিরাশ করবে না ইনশাল্লাহ।আর নির্বাচনের দিন তারিখ যতই ঘনিয়ে আসছে ভোটারদের কাছ থেকে ব্যাপক সারা পাচ্ছি।