শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কাঙ্খিত উন্নয়ন,গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন: ড.খন্দকার মারুফ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩১, ২০২৬
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন কাঙ্খিত উন্নয়ন,গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিতে মেঘনাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই সব জনপ্রত্যাশা পূরণে বিএনপির কোনো বিকল্প নেই। ‘মেঘনার মাটি বিএনপির ঘাঁটি’, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে এই নজির সৃষ্টি করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে, ইনশাআল্লাহ, নদীবেষ্টিত মেঘনা উপজেলার কোনো উন্নয়ন বাকি থাকবে না। অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে।

ড.খন্দকার মারুফ আজ শনিবার দিনব্যাপী কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা)আসনে বিএনপির প্রার্থী,সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলীপুর,রামনগর বাজার,জয়নগর,ব্রাহ্মণ চর,সোনার চর,গোবিন্দপুর এবং রামনগর ছয়আনী স্পটে ব্যাপক গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সময় আপনাদের নেতা ড.খন্দকার মোশাররফ হোসেন স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন মেঘনা উপজেলার বিদ্যুৎ, সড়ক যোগাযোগ,কৃষি,স্বাস্থ্য,শিক্ষা,গ্রামীণ অবকাঠামোসহ সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করেছেন। যার সুফল মেঘনাবাসী এখনও পাচ্ছেন। গত ১৬ বছরে এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। এইবারের নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করলে আবারও মেঘনাবাসীর প্রত্যাশিত উন্নয়ন হবে। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট দিয়ে উপকৃত হয়েছেন। আমাদের নেতা তারেক রহমানের ধানের শীষে ভোট দিলেও মেঘনার জনগণ জিতে যাবেন, ব্যাপক উন্নয়ন ও সমৃদ্ধিতে।

ড.খন্দকার মারুফ বলেন, সারাদেশে এখন ধানের শীষের গণজোয়ার। এটি দেখে একটি শক্তি নির্বাচন বাধাগ্রস্ত বা বিলম্বিত করার জন্য নানা ছলছুতা তৈরীর ষড়যন্ত্র করছে। তাদের এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তৃণমূলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।
ধানের শীষে ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে।

এই সময় উপস্থিত ছিলেন,বিএনপি নেতা রমিজউদ্দিন লন্ডনী,আজহারুল হক শাহীন,আবদুল অদুদ মুন্সি, মিজানুর রহমান,দিলারা শিরীন,সালাহউদ্দিন সরকার, আতাউর রহমান ভুইয়া,আবু ইউসুব নয়ন ও মো. সলিমউল্লাহ প্রমুখ।

আর পড়তে পারেন