,

কাতারে প্রীতি ক্রিকেট ম্যাচ হৃদয়ে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

আজকের কুমিল্লা ডট কম :
September 28, 2021
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

কাতারের রাজধানী দোহায় হৃদয়ে বাংলাদেশ প্রবাসী একতা সংঘ, দোহা- কাতার এর আয়োজনে ইন্ডিয়ান আইডিয়াল স্কুল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচ টুনামেন্টে নোয়াখালী কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে হৃদয়ে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব৷

সংগঠনের পরিচালক রেজওয়ান বিশ্বাস নিলয়ের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি এনামুল হক মঞ্জু।

বিজয়ীদের মাঝে পুরুষকার তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ খোকন, পরিচালনা কমিটির সদস্য মোকারম আলী চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য দিলীপ কুমার ছোটন এবং শেখ ফিরোজ ৷

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন বাবু, সম্মানিত সদস্য ইউসুফ পাটোয়ারী লিংকন, আনোয়ার হোসেন, মেসবাহউদ্দিন আহমেদ রনি, জাফর আহমেদ লস্কর, জিকু ভূঁইয়া, মামুনুর রহমান মামুন, বিপ্লব আহমেদ, নুর আলম আকাশ, সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিল রাজু এছাড়া হৃদয়ে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের সকল সদস্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন সোহাগ হোসেন, রানার্সআপ কাপ তুলে দেওয়া হয় নোয়াখালী কিংসের অধিনায়ক রোমান খান কে এবং বিজয়ী দল হৃদয়ে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ইব্রাহিম খলিল রাজুর হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি।

হৃদয়ে বাংলাদেশ প্রবাসী একতা সংঘের উপদেষ্টা পরিষদ ,পরিচালনা পরিষদ এবং কার্যনির্বাহী সদস্যেরা মনে করেন এভাবে প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে কাতারের বুকে সংগঠনটির ক্রিকেট টিম একটি শক্তিশালী টিম হিসেবে পরিচিত হবে এবং কাতারের বুকে বাংলাদেশকে আরো সুদৃঢ়ভাবে উপস্থাপন করবে ৷