মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কালজয়ী কবি-আলাউদ্দিন হোসেন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৬, ২০১৮
news-image
জোড়া সাঁকোর ঠাকুর ঘরে
নতুন আলোর দেখা,
ঝলমলে সে নূরের আলো
শুরু করলো লেখা।
বোশেখ মাসের পঁচিশ তারিখ
ঠাকুর ঘরে এসে,
কাব্য লিখে জগৎজুড়ে
দ্রুত গেলো মিশে।
বাংলা ভাষায় কাব্য লেখে
কালজয়ী এক কবি,
জগৎজুড়ে মিশে আছে
বাংলা বিশ্বের রবি।