,

কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার

আজকের কুমিল্লা ডট কম :
January 7, 2020
news-image

স্টাফ রিপোর্টারঃ
অবশেষে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চেয়ারম্যান পদে পুনরায় বহাল রাখা হল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোশারফ হোসেনকে ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেন।

জানা যায়,  কাশিনগর আলীম মাদ্রাসায় পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে ওই চেয়ারম্যানকে ২২ শে ডিসেম্বর সাময়িক বরখাস্ত করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।

কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ‘ম্যাজিস্ট্রেটের সঙ্গে আসলে ভুল বোঝাবুঝি হয়েছিল । বিষয়টির সুষ্ঠু সমাধান হয়েছে।