কুবির বঙ্গবন্ধু হলে নতুন প্রভোস্ট ও হাউস টিউটর নিয়োগ
কুবির বঙ্গবন্ধু হলে নতুন প্রভোস্ট ও হাউস টিউটর নিয়োগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত হলে প্রভোস্ট ও হাউজ টিউটর নিয়োগ দেওয়া হয়েছে। এতে কুবির বঙ্গবন্ধু হলে প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান।
রবিবার ( ৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান কে নিয়োগ প্রদান করা হয়েছে। হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ ওমর ফারুক ও লোক প্রশাসন বিভাগের প্রভাষক জনাব মো. হাসান শাহরিয়া।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ সাইফুল ইসলাম। প্রত্যেকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য; গত ৬ ফেব্রুয়ারী ব্যক্তিগত কারণে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে পদত্যাগ করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার।











