,

কুমিল্লায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে দুই ডাকাত নিহত

আজকের কুমিল্লা ডট কম :
February 21, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার ;

কুমিল্লায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সক্রিয় ডাকাত চক্রের দুই ডাকাত নিহত

শুক্রবার রাত দেড়টার দিকে কুমিল্লার কোতয়ালী থানাধীন লোহারপুল ব্রীজের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এমন খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের নির্দেশে তাদের গ্রেফতারে অভিযান চালায় কোতয়ালী থানা ও জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাতদল এলোপাতাড়ি গুলি বর্ষণ করে পুলিশকে লক্ষ্য করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পুলিশ ও ডাকাত দলের মধ্যে প্রায় ২৫ রাউন্ড গুলি বর্ষণ হয়। এসময় ডাকাতদলের ইমন (৪০) ও জাহাঙ্গীর (২৮) নামের ২ সদস্য গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ ২ ডাকাতকে তাৎক্ষণিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ২ ডাকাতকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে এক‌টি সচল এল‌জি, পাচঁ রাউন্ড ফায়ারকৃত গু‌লির খোসা, দুই‌টি রামদা, এক‌টি ছু‌রি এবং এক‌টি তালা কাটার কার্টার উদ্ধার করা হয়। নিহত ডাকাতদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি মামলাসহ ৭-৮‌টি মামলা রয়েছে। পলাতক বাকি ডাকাতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবি পুলিশের এলআইসি টিমের এসআই পরিমল দাস।

Related posts: