,

কুমিল্লায় শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির পূর্তি উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
October 6, 2026
news-image

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লায় নানা আয়োজনের মধ্য দিয়ে শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির পূর্তি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় ও সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুলতানা রাজিয়াসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিশু শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশুদের অধিকার, সুরক্ষা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিশুদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।